সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জে জল্লাপাড় সিটি পার্ক লেকের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৮:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ শহরের জল্লাপাড় সিটি পার্ক লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো আল আমিন (১০) ও ইব্রাহিম (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত শিশুরা সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি গ্রামের রিকশাচালক শাহ আলমের সন্তান এবং নারায়ণগঞ্জের কাশিপুর খিলমার্কেট এলাকার আলমাস মিয়ার বাসার ভাড়াটিয়া ছিল।

শিশুদের বাবা-মা জানান, বিকেলে দুই ভাই মেলায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর আর তারা বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর রাতে লেকের পাশে তাদের পাঞ্জাবি ও জুতা দেখতে পান স্বজনরা। পরে স্থানীয়দের সহযোগিতায় লেকে নেমে খোঁজ করা হলে প্রথমে আল আমিন এবং পরে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন