সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ৩৬০ কিশোরী পেল স্বাস্থ্য সুরক্ষা কিট

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৮:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৬০ জন কিশোরী ছাত্রীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)।

নেদারল্যান্ডসভিত্তিক দাতা সংস্থা কার্ক ইন এক্টি (কিয়া)-এর সহায়তায় ‘নিরাপদ জীবন জীবিকা’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়। বিতরণকৃত প্রতিটি প্যাকেজে ছিল ৫টি পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন, একটি স্যাভলনের বোতল, একটি গোসলের সাবান এবং ৫০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার।

সামগ্রী বিতরণের আগে কিশোরীদের স্বাস্থ্যবিধি ও ব্যক্তিগত সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হামিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিয়া বাংলাদেশের পোর্টফোলিও কো-অর্ডিনেটর ম্যাটিল্ডা টিনা বৈদ্য।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী ইউপি সদস্য মাহফুজা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক বাসুদেব গুহ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর রিগবী সেতু গোমেজ, ইউপি সহকারী সচিব সগীর মাতুব্বর এবং মহিপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কিশোরী বয়সে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতার অভাব ও প্রয়োজনীয় উপকরণের সংকটে অনেক ছাত্রী স্বাস্থ্যঝুঁকিতে থাকে। এ ধরনের উদ্যোগ তাদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব ও সাশ্রয়ী স্বাস্থ্যসামগ্রী ব্যবহারে উৎসাহিত করবে।

উপকারভোগী শিক্ষার্থীরা জানান, এই উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। তারা এখন স্বাস্থ্যবিধি সম্পর্কে আরও সচেতন এবং নিয়মিত স্কুলে উপস্থিত থাকতে পারবে বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, সিআরএসএস উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

৩১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন