সর্বশেষ

সারাদেশ

মানিকগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত ২

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৩:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জ সদর উপজেলার একটি ভুট্টা ক্ষেত থেকে আতিকা (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজনদের গণপিটুনিতে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছে সদর থানা পুলিশ।
নিহত আতিকা সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের দক্ষিণ বনপারিল গ্রামের দুদুল মিয়ার মেয়ে। অন্যদিকে গণপিটুনিতে নিহতরা হলেন অটোচালক পান্নু মিয়া (৪৫) ও তার ভাই ফজলু (২৮)। গুরুতর আহত হয়েছেন পান্নু মিয়ার ছেলে নাজমুল (২০), তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আতিকা পাশের বাড়ির একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যায় এবং সেখানে খেলাধুলা করছিল। পরে তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় এক স্বজন জানায়, তাকে প্রতিবেশী নাঈমের সঙ্গে দেখা গেছে। পরে নাঈমকে জিজ্ঞাসাবাদ করলে সে পাশের ভুট্টা ক্ষেতের দিকে নিয়ে যায়, সেখান থেকেই আতিকার মরদেহ উদ্ধার করা হয়। এরপর নাঈম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী নাঈমের বাড়িতে হামলা চালিয়ে পিতাপুত্রসহ তিনজনকে আটক করে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই পান্নু মিয়া ও ফজলু নিহত হন।

পুলিশ জানায়, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। গণপিটুনির ঘটনাতেও পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, “শিশুর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি গণপিটুনির ঘটনায়ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে পুরো এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন