সর্বশেষ

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা মানা হবে না, জাহাজ ডুবানোর হুমকি ইরানের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ ২:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ‘পুলিশের’ ভূমিকায় অবতীর্ণ হওয়ার চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা মোহসিন রেজাই জানিয়েছেন, এমন পরিস্থিতিতে মার্কিন নৌযান লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে মোহসিন রেজাই বলেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা অযৌক্তিক। তিনি প্রশ্ন তোলেন, একটি পরাশক্তির সামরিক বাহিনীর কাজ কি সমুদ্রপথে ‘পুলিশিং’ করা?

তিনি আরও সতর্ক করে বলেন, প্রণালিতে অবস্থান নেওয়া মার্কিন জাহাজগুলো ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতে রয়েছে এবং প্রয়োজনে সেগুলো ধ্বংস করা হতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় তেহরান। পরবর্তীতে এই গুরুত্বপূর্ণ জলপথ এবং ইরানের বন্দরগুলোতে নজরদারি ও অবরোধ জোরদার করে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, মোহসিন রেজাই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন