সর্বশেষ

সারাদেশ

 রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মহলের সৌজন্য সাক্ষাৎ, সেবা উন্নয়নে জোর

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ৪:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)-এর প্রশাসক (মেয়রের পদমর্যাদা) মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা। বুধবার (১৫ এপ্রিল) নগর ভবনে অনুষ্ঠিত এসব সাক্ষাতে নগর সেবার মানোন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়।

বুধবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত এসব সাক্ষাতে অংশ নেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী শাখার ব্যবস্থাপক (ভাইস প্রেসিডেন্ট) মো. আনোয়ার হোসেন এবং প্রধান কার্যালয়ের মনিটরিং বিভাগের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. বদিউল আলম লিংকন। সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নগরভিত্তিক ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ ও সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র কর্মকর্তারা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী শাখার ব্যবস্থাপক (সহ-সভাপতি) মো. আনোয়ার হোসেন এবং প্রধান কার্যালয়ের মনিটরিং বিভাগের সহকারী সহ-সভাপতি মো. বদিউল আলম লিংকন। তারা নগরভিত্তিক ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন।

অন্যদিকে, রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি শফিকুল আলম ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ নেতৃবৃন্দ প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় নগর সেবার বিভিন্ন খাত নিয়ে আলোচনা হয় এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া একই দিনে রাজশাহী বিভাগীয় অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলে সুযোগ পাওয়া তরুণ ক্রিকেটার মো. ইবনে আব্বাস প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রশাসক তাকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

২৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন