সর্বশেষ

গণমাধ্যম

কুমারখালীতে আলহাজ্ব সেখ মো. সেলিমের তিরোধান দিবস পালিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ৪:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীতে সাংবাদিক হাবীব চৌহান ও সাংবাদিক রনজক রিজভীর পিতা সৎজন মরহুম আলহাজ্ব সেখ মো. সেলিমের ৯ম তিরোধান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় এশার নামাজের পর উপজেলার দুর্গাপুর পূর্বপাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ ক্বারী মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কবি ও নাট্যকার লিটন আব্বাস, সাংবাদিক শরিফুল ইসলাম, মিজানুর রহমান নয়ন, মোশাররফ হোসেন, সুমন পারভেজ, মোমিন ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

অনুষ্ঠানে অংশগ্রহণ করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান সাংবাদিক হাবীব চৌহান। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৪ এপ্রিল (১লা বৈশাখ) অসুস্থ হয়ে পড়লে সৎজন আলহাজ্ব সেখ মো. সেলিমকে প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৫ এপ্রিল (২রা বৈশাখ) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোলবা থানার ভাটুয়া গ্রামেও রয়েছে বহু স্বজন।

৫২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০