সর্বশেষ

সারাদেশ

মোংলা থানায় নতুন ওসি আতিকুর রহমান

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ৩:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আতিকুর রহমান। বুধবার (১৫ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে মোংলা থানায় যোগদান করেন।

এর আগে আতিকুর রহমান খুলনা জেলার দাকোপ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে কর্মরত থাকাকালে তিনি অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান এবং তালিকাভুক্ত আসামি গ্রেপ্তারে সাফল্যের পরিচয় দেন বলে জানা গেছে।

মোংলা থানা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন দায়িত্ব গ্রহণ করে ওসি আতিকুর রহমান বলেন, “মোংলা থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। পুলিশ একটি সেবামূলক প্রতিষ্ঠান—পুলিশের সেবা নিতে কোনো অর্থের প্রয়োজন হয় না।”

তিনি আরও বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় মোংলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য জনগণের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

৬৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০