সর্বশেষ

সারাদেশ

সিলেট আদালত প্রাঙ্গণে আইনজীবীর ওপর হামলা, আঙুল জখম

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেট জেলা আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলার শিকার হয়েছেন অ্যাডভোকেট ইয়ামিন চৌধুরী নামে এক আইনজীবী। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পেশাগত দায়িত্ব পালনকালে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত হন ইয়ামিন চৌধুরী। তার হাতের দুটি আঙুল মারাত্মকভাবে জখম হয়েছে। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত হিসেবে মাসুক উদ্দিন নামের এক শিক্ষানবিশ আইনজীবীর নাম উঠে এসেছে। জানা গেছে, তার সঙ্গে ভুক্তভোগীর দীর্ঘদিনের পেশাগত বিরোধ ছিল। আহত আইনজীবীর দাবি, একটি হত্যা মামলায় বিবাদী পক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি মাসুকের দাখিল করা একটি ভুয়া মেডিকেল সনদ চ্যালেঞ্জ করেন। এতে আদালত তদন্তের নির্দেশ দেয় এবং জালিয়াতি প্রমাণিত হলে মাসুকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনার জের ধরেই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানের ছবি ফেসবুকে পোস্ট করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জেরে বুধবার আদালত প্রাঙ্গণে ধারালো অস্ত্র নিয়ে ইয়ামিন চৌধুরীর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আদালত প্রাঙ্গণের মতো স্থানে এমন ঘটনায় আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) ও সাধারণ সম্পাদক মো. জোবায়ের বখ্ত জুবের মন্তব্য করতে রাজি হননি।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির জানান, ঘটনাটি তাদের নজরে এসেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এদিকে, আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যরা। অভিযুক্ত মাসুক উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
 

২৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন