সর্বশেষ

সারাদেশ

রাজশাহী মহানগর যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত, সাংগঠনিক কাঠামো জোরদারের ওপর গুরুত্ব

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) রাজশাহীতে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মো. রকিবুল হক টফি, মো. কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব ও মো. সোহেল রানা।

এছাড়া সভায় অংশ নেন মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বনি সরদার, আকতারুল হাসান অপু, মো. মাসুদুল হক মৃধা মোমিন (দপ্তর সংযুক্ত সদস্য), ইঞ্জিনিয়ার আরফুজ্জামান সোহেল (মহানগর যুবদল সদস্য ও সদস্য সচিব, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ), মজিবুল হক মিলন, হাসান খান, মোহন আলী, শাকিলুর রহমান রন, এসএম দুর্লভ, সুব্রত রায়, মোফাজ্জল হোসেন শুভ, নাফিজ ইমতিয়াজ ড্যানি, মুক্তার আলী সাদ্দাম ও রবিন হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি। এছাড়াও মহানগর যুবদলের আওতাধীন ৪১টি ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে তৃণমূল পর্যায় থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে সাংগঠনিক কাঠামো আরও মজবুত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন