সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে অবৈধ ডিজেল মজুদের বিরুদ্ধে অভিযান, ৯ হাজার লিটার জব্দ

মো: শামীম মিয়া, নরসিংদী
মো: শামীম মিয়া, নরসিংদী

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৬:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলায় অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে জিনারদী ইউনিয়নের মূলপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে এসব জ্বালানি জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ এবং অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ।

প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত নজরদারির অংশ হিসেবে চালানো এ অভিযানে মূলপাড়ায় অবস্থিত নূর নাবিলা সাইজিং মিল থেকে অবৈধভাবে সংরক্ষিত প্রায় ৯ হাজার লিটার ডিজেল শনাক্ত ও জব্দ করা হয়। পরে জব্দকৃত এই জ্বালানি সরকার নির্ধারিত মূল্যে মাধবদীর ভগিরতপুর এলাকার এম কে সিএনজি ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রি করা হয়। এতে মোট ৮ লাখ ৪৭ হাজার ৫১০ টাকা রাজস্ব আদায় হয়, যা সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারা অনুযায়ী ৬০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

জেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে, জনস্বার্থ রক্ষায় অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন