সর্বশেষ

সারাদেশ

চাঁদা দিতে অস্বীকার করায় মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত আটক

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর পুঠিয়া পৌরসভার কাউন্সিল বাজার এলাকায় চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে এক মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মামুনুর রশিদ জুয়েল (৪০) পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে দোকান খুলে ব্যবসা শুরু করেন জুয়েল। এ সময় কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে মাইনুল দোকানে এসে নেশার জন্য চাঁদা দাবি করে। দোকানি জুয়েল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দু’জনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

এরই মধ্যে অভিযুক্ত মাইনুল ধারালো ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা অভিযুক্ত মাইনুলকে ধাওয়া করে আটক করে গণধোলাই দেয় এবং দোকানের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন