সর্বশেষ

সারাদেশ

জামালপুর সীমান্তে ৫০ পিস ইয়াবা জব্দ, মালিকের সন্ধান মেলেনি

ফজলে এলাহী মাকাম ,জামালপুর
ফজলে এলাহী মাকাম ,জামালপুর

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৩৫ ব্যাটালিয়নের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ব্যাটালিয়নের আওতাধীন বালিয়ামারী বিওপির একটি টহল দল ১০৭২ সীমান্ত পিলারের কাছে লাঠিয়ালডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় কোনো ব্যক্তিকে আটক করা না গেলেও ঘটনাস্থল থেকে ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
 

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন