সর্বশেষ

আইন-আদালত

মিথ্যা মামলা দায়ের করায় বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ৬:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীতে আদালতে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে পবা উপজেলার হরিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনকে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা পরিশোধ না করলে তাকে এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. সাদ্দাম হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সাজ্জাদ হোসেন নগরীর বেলুয়া খোলাবোনা এলাকার বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২৩ আগস্ট দামকুড়া থানায় দায়ের করা মামলায় সাজ্জাদ হোসেন অভিযোগ করেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন কসবা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং অস্ত্রের মুখে হুমকি ও মারধর করা হয়। ওই মামলায় হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজভী আল হাসান মুঞ্জিল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুর রহমান বাদলসহ ১৩ জনকে আসামি করা হয়।

তবে আদালতে উপস্থাপিত তথ্য-প্রমাণে দেখা যায়, ঘটনার দিন অর্থাৎ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সাজ্জাদ হোসেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। ফলে বাইরে ঘটনার অভিযোগ এনে দায়ের করা মামলাটি মিথ্যা প্রমাণিত হয়।

রাজশাহী মহানগর কোর্ট ইন্সপেক্টর আব্দুর রফিক জানান, ঘটনার সময় কারাগারে থেকেও বাইরে হামলার অভিযোগে মামলা করায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে জরিমানা করেন। রায়ের নির্দেশ অনুযায়ী, জরিমানার অর্থ থেকে মামলায় আটক হয়ে কারাভোগ করা দুই আসামিকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। সাত দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করে ব্যাংক চালানের কপি আদালতে জমা দিতে হবে। অন্যথায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

৩১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন