সর্বশেষ

আন্তর্জাতিক

দ্বিতীয় দিনে গড়াল যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, পরিবেশে ইতিবাচক ইঙ্গিত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ সময় ধরে চলমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ম্যারাথন আলোচনা দ্বিতীয় দিনে গড়িয়েছে। আলোচনা অব্যাহত রাখতে সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে, ফলে রোববারও এ গুরুত্বপূর্ণ বৈঠক চলবে।

ইরানি সূত্রের তথ্য অনুযায়ী, টানা প্রায় ১৪ থেকে ১৫ ঘণ্টা আলোচনা শেষে দুই পক্ষ এখন বিশেষজ্ঞ পর্যায়ে খসড়া প্রস্তাব বিনিময় করছে। এতে ধারণা করা হচ্ছে, একটি বৃহত্তর কাঠামোতে উভয় পক্ষ প্রাথমিকভাবে একমতে পৌঁছেছে এবং এখন পরবর্তী পদক্ষেপের সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে কাজ চলছে।

ঘটনাপ্রবাহ বিশ্লেষণে জানা যায়, প্রথমে ইরানের প্রতিনিধিদল এবং পরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছায়। আয়োজক দেশ পাকিস্তান শুরুতে উভয় পক্ষের সঙ্গে পৃথক বৈঠক করে।

লেবানন ইস্যুতে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি ঘিরে মতপার্থক্য থাকলেও শেষ পর্যন্ত দুই পক্ষ সরাসরি আলোচনায় বসে। এদিকে জব্দ করা সম্পদ ফেরত দেওয়ার বিষয়ে ইরান তাদের আগের অবস্থানেই অনড় রয়েছে।

আলোচনার ভেতরের তথ্য খুব সীমিত পরিসরে প্রকাশ পেলেও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নানা চড়াই-উতরাইয়ের মধ্যেও সামগ্রিকভাবে আলোচনার পরিবেশ ইতিবাচক রয়েছে।
 

২১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন