সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় কুকুরের কামড়ে অর্ধশতাধিক মানুষ আহত, ভ্যাকসিন সংকট

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কুকুরের কামড়ে অর্ধশতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত দুই সপ্তাহ ধরে পৌরশহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ ধরনের ঘটনা ঘটছে বলে জানা গেছে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ওষুধের দোকানগুলোতে জলাতঙ্কের ভ্যাকসিন না থাকায় আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। এতে করে ভুক্তভোগী ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল থেকে ১১ এপ্রিল দুপুর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১২ জন রোগী ভর্তি হয়েছেন। এরা হলেন— জান্নাতি (৭), আরাফ (৪), আবু সালেহ (১৪), মেহেদী হাসান (১৪), রায়হান (১০), কবির হাওলাদার (৬০), রবিউল (১৩), আ. মান্নান (৩৮), ইলিয়াস (২২), সওদা মনি (২), আবুসাঈদ (৪) এবং আছিয়া বেগম (৫৫)। এছাড়াও নাম নিবন্ধন ছাড়াই আরও অনেকেই চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে।

কলাপাড়া পৌরশহরের ওষুধ ব্যবসায়ী বিশ্বজিৎ সেন জানান, কোম্পানির সরবরাহ কম থাকায় ভ্যাকসিনের এই সংকট তৈরি হয়েছে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, ভ্যাকসিনের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। তবে বর্তমানে বাজারেও ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।

২২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০