সর্বশেষ

সারাদেশ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, আটক ১৫

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৫:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১৫ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে হাসপাতাল চত্বরে অবস্থানরত দালালদের শনাক্ত করে আটক করা হয়। পরে তাদের ফরিদপুর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও জরুরি বিভাগে অবস্থান করে রোগী ও তাদের স্বজনদের বিভ্রান্ত করত। নানা প্রলোভন দেখিয়ে তারা রোগীদের শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত, যা একটি সংঘবদ্ধ দালালচক্রের অংশ।

আটক ব্যক্তিরা ফরিদপুর সদরসহ আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। অভিযানে আটককৃতদের মধ্যে নারী সদস্যও রয়েছে, যারা এই চক্রে সক্রিয়ভাবে জড়িত ছিল।

বর্তমানে আটককৃতদের কোতোয়ালি থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

৪০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০