সর্বশেষ

সারাদেশ

সখীপুরে মোটরসাইকেলসহ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১১:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় রিদুয়ান ইসলাম (১৭) নামের এক মাদ্রাসা ছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোরে উপজেলার প্রতিমা বংকী কামিল মাদ্রাসার দক্ষিণ পাশে ঢাকা-সখীপুর আঞ্চলিক সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও ঘটনাস্থলে পাওয়া যায়।

নিহত রিদুয়ান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হুমায়ুন মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, রিদুয়ান তার বাবার মোটরসাইকেলে করে পেট্রল নেওয়ার জন্য সখীপুর থেকে বোয়ালী বাজারের সখীপুর ফিলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ধারণা করা হচ্ছে, পথিমধ্যে কোনো ভারী যানবাহন তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কাজী মঞ্জুরুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই রিদুয়ানের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন চৌধুরী বলেন, মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন