সর্বশেষ

সারাদেশ

বাগাতিপাড়ায় তিন ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, জরিমানা ২ লাখ

স্টাফ রিপোর্টার, নাটোর
স্টাফ রিপোর্টার, নাটোর

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের দেবনগর এলাকায় তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে খনন কাজে ব্যবহৃত একটি ভেকু জব্দ করা হয়েছে।

শনিবার (২৭ মার্চ) রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলাউদ্দিন।

দণ্ডপ্রাপ্ত সোহেল নাটোর সদর উপজেলার জংলী এলাকার বাসিন্দা। জানা গেছে, তিনি কয়েকদিন ধরে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশসহ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

ভুক্তভোগী জমির মালিক জানান, তার অনুমতি ছাড়াই জমিতে পুকুর খনন করা হচ্ছিল, ফলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এ দণ্ড দেওয়া হয়েছে। কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন