সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের পাঁচজন নিহত

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৩:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুইজন নারী, দুইজন পুরুষ এবং একজন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে মহাসড়কের পাশের রেললাইনে বসেছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এসে তাদের ওপর দিয়ে চলে যায়।

পুলিশের ধারণা, নিহতরা সবাই একই পরিবারের সদস্য। ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

২০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন