সর্বশেষ

সারাদেশ

খাগড়াছড়ির পানছড়িতে ব্রাশফায়ারে ইউপিডিএফ নেতার মৃত্যু

আল-মামুন, খাগড়াছড়ি
আল-মামুন, খাগড়াছড়ি

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ির পানছড়িতে ব্রাশফায়ারের ঘটনায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর এক সংগঠক নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকালে পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি নীতিদত্ত চাকমা, যিনি ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ। তিনি জানান, পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব—বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান ও বিহু উপলক্ষে সূতকর্মা পাড়া এলাকায় একটি মেলার আয়োজন চলছিল। এ সময় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নীতিদত্ত চাকমা মেলার স্থানের দিকে যাওয়ার সময় অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পি চাকমা জানান, হাসপাতালে আনার আগেই নীতিদত্ত চাকমার মৃত্যু হয়েছে।

এদিকে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা এ হত্যাকাণ্ডের জন্য প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেছেন। একই সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ-এর সংগঠক অংগ্য মারমা দাবি করেন, এটি দলটির অভ্যন্তরীণ কোন্দলের ফল এবং তাদের সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন