সর্বশেষ

সারাদেশ

বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে হট্টগোল, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পণ্ড

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১২:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপনে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য বিতর্কে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা পর্ব চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জুবায়ের আহমেদ মঞ্চে বক্তব্য দেওয়া শুরু করলে সাবেক শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলার রশিদ সনুসহ কয়েকজন তাকে বাধা দেন। এতে উপস্থিতদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিক আজিজ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

বীর মুক্তিযোদ্ধা জুবায়ের আহমেদ অভিযোগ করেন, “দীর্ঘ ১৭ বছর আমাদের বক্তব্যের সুযোগ দেওয়া হয়নি। বর্তমানে মঞ্চে বক্তব্য দিতে গেলে আওয়ামী লীগপন্থী মুক্তিযোদ্ধারা আমাকে বাধা দেন। আমি বিএনপি-প্রন্থী হওয়ায় বক্তব্যের সুযোগ পাইনি।”

অন্যদিকে সাবেক উপজেলা কমান্ডার বজলার রশিদ সনু বলেন, “মুক্তিযোদ্ধাদের মধ্যে পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী বক্তব্য দেবেন যারা ঠিক করা হয়েছিল। জুবায়ের সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে বক্তব্য দিতে চাইলে তাকে বাধা দেওয়া হয়।”

ইউএনও তৌফিক আজিজ জানান, “মুক্তিযোদ্ধাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির কারণে পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।”

২২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন