সর্বশেষ

সারাদেশ

কালাইয়ে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে আহত

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটের কালাই উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মোশারফ হোসেন সাবু নামের এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে মাদক ব্যবসায়ীরা।

পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত যুবক একই উপজেলার দেওগ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে। মঙ্গলবার রাতে উপজেলার দেওগ্রাম জালাইগাড়ি মোড়ের একটি পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার পুনট ইউনিয়নের দেওগ্রাম জালাইগাড়ি সড়কের পুকুরপাড় ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের রমরমা ব্যবসা চললেও প্রশাসনের নির্লিপ্ততায় তা দিন দিন প্রকাশ্য রূপ ধারণ করেছে। এতে এলাকায় অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় বারবার পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও কোনো প্রতিকার মেলেনি।

গত মঙ্গলবার রাতে মোশারফ হোসেন সাবু দেওগ্রাম জালাইগাড়ি সড়ক দিয়ে যাওয়ার সময় পুকুরপাড়ে মাদক বেচাকেনার দৃশ্য দেখে জড়িতদের বাধা দেন। এ সময় তিনি অবৈধ মাদক ব্যবসা বন্ধে তাদের সতর্ক করেন। এতে ক্ষিপ্ত হয়ে একই উপজেলার পাঁচগ্রামের দেলোয়ার, সানোয়ার, বিপ্লব ও আলমসহ তাদের সহযোগীরা ওই যুবকের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী একই গ্রামের মাহমুদুল হাসান মিঠু জানান, মাদক বিক্রেতা সানোয়ার পেছন দিক থেকে ধারালো চাকু দিয়ে সাবুকে গুরুতর আঘাত করে। সাবুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তিনি আরও বলেন, সাবু অন্যায়ের বিরুদ্ধে কথা বলায় তার শত্রু বেশি। মাদক ব্যবসার বিরুদ্ধেও সে আগেও প্রতিবাদ করেছিল, তাই এবার তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

২৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন