সর্বশেষ

সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ, এলেঙ্গায় ধীরগতি

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ৩:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈদ যাত্রার শেষ মুহূর্তেও নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে এলেঙ্গাসহ কয়েকটি এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে।

বৃহস্পতিবার সকাল থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। উত্তরবঙ্গগামী গাড়ির সংখ্যা তুলনামূলক বেশি থাকলেও উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বেশিরভাগ গাড়িই খালি অবস্থায় ফিরতে দেখা গেছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার এলাকায় জেলা পুলিশের প্রায় এক হাজার সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২৩টি জেলার ৯৮টি রুটের যানবাহন চলাচল করে। যানবাহনের চাপ থাকলেও এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

২৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০