সর্বশেষ

সারাদেশ

এশিয়ান ইউনিভার্সিটিতে ‘হৃদয় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১০:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে ‘হৃদয় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) আয়েশা মেমোরিয়াল হলে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই আন্দোলনের স্মৃতিচারণ, তথ্যচিত্র প্রদর্শন এবং আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার শপথ নেন শিক্ষার্থীরা।

০৭ অক্টোবর, বুধবার এইউবি এর আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসের আয়েশা মেমোরিয়াল হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এইউবি ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোশাররফ হোসাইন ভূঁইয়া।

এছাড়াও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন এইউবি এর ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. এ. এস. এম. ইকবাল হোসেন এবং রেজিস্ট্রার মেজর (অব.) এম. এম. শাহ আলম।

‘হৃদয় বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভায় ২৪ এর জুলাইকে ধারন করে তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারন করেন এবং আগামীর কাঙ্খিত বাংলাদেশ গড়ার শপথ নেয়। এ সময় প্রধান অতিথি ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, হৃদয়ে বাংলাদেশকে ধারন করে নিজেদেরকে দেশপ্রেমিক এবং দক্ষ ও নৈতিক মানে উন্নত হয়ে দেশকে এগিয়ে নেয়ার জন্য নিজেদের প্রস্তত হতে বলেন।এইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, ১৯৯৬ সাল থেকে এইউবি অবিরতভাবে দেশের জন্য দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার কাজটি করে যাচ্ছে। মাঝখানে দীর্ঘ সময় ফ্যাসিবাদের চোখ রাঙানিকে উপেক্ষা এশিয়ান ইউনিভার্সিটি তার সার্বিক শিক্ষা কার্যক্রম চালিয়ে গেছে। আগামীতেও উচ্চশিক্ষার বাতিঘর তার আলো বিতরণের এই ধারা অব্যাহত রাখবে।

আলোচনা সভাকে ঘিরে এইউবি ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্ঠি হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এইউবি এর বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক—কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০