সর্বশেষ

সারাদেশ

হাদী হত্যার বিচারসহ ৩ দাবিতে বাংলাবান্ধা থেকে ইনকিলাব মঞ্চের পদযাত্রা

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
শহীদ ওসমান হাদী হত্যার দ্রুত বিচার ও জুলাই গণহত্যার বিচারসহ তিন দফা দাবিতে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে শুরু হয়েছে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি। ডিসেম্বরের মধ্যে টেকনাফ পর্যন্ত দীর্ঘ এই পদযাত্রা শেষ করে আগামী ১৮ ডিসেম্বর ঢাকার শাহবাগে মহাসমাবেশ করবেন আন্দোলনকারীরা। স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণের মধ্য দিয়ে শুরু হওয়া এই কর্মসূচিকে কেন্দ্র করে সীমান্তে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

কর্মসূচি শুরুর আগে বুধবার (৭ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের ঐতিহাসিক বাংলাবান্ধা জিরো পয়েন্টে এক বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া শেষে ইনকিলাব মঞ্চের প্রায় ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করে আনুষ্ঠানিকভাবে দীর্ঘ এই পদযাত্রা শুরু করে। প্রথম দিনে বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন পদযাত্রীরা।

আন্দোলনকারীদের ঘোষিত তিন দফা দাবির মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে—শহীদ ওসমান বিন হাদীর হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই বিপ্লব, শাপলা চত্বর ও পিলখানা গণহত্যার সুষ্ঠু বিচার। এছাড়া, ভারতে পালিয়ে থাকা অপরাধীদের আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের আওতায় আনার জোরালো দাবি জানানো হয়েছে।

পদযাত্রার প্রাক্কালে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের প্রতিবেশী দেশের ভূমিকার তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকা খুনিদের আশ্রয় দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যের সূত্র টেনে তিনি দাবি করেন, এই হত্যাকাণ্ডের পেছনে গভীর ভূ-রাজনৈতিক চক্রান্ত জড়িত রয়েছে।

জাবের আরও সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াকে কোনোভাবেই ভিন্ন খাতে প্রবাহিত করতে দেওয়া হবে না। যদি এমন কোনো অপচেষ্টা চালানো হয়, তবে দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ভারতে অবস্থানরত খুনিদের দেশে ফিরিয়ে আনার আহ্বান জানান সংগঠনটির নেতৃবৃন্দ।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০