সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আইইডিসিআর প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ বৈঠক

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম জোরদারে জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যের সাথে বিশেষ মতবিনিময় করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর একটি প্রতিনিধি দল। বৈঠকে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা উন্নতকরণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান এবং জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী উপস্থিত ছিলেন। এসময় আইইডিসিআর-এর প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন এফইটিপি ডা. আল্লামা ইসতেশান। সভায় জেলার ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা এবং মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এবং স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব জেলার স্বাস্থ্যসেবা পরিস্থিতি তুলে ধরেন। সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম মজুত রাখার বিষয়ে তাগিদ দেওয়া হয়। পাশাপাশি জাতীয় গাইডলাইন মেনে চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় মশার প্রজননস্থল ধ্বংস করতে ও জনসচেতনতা বাড়াতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তিন মাসব্যাপী দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। জনসম্পৃক্ততা বৃদ্ধি করে এই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০