সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে ১ শ্রমিক নিহত, আহত ৪

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১০:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁ সদর উপজেলার একটি চালকলে ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চাতাল শ্রমিক আব্দুল খালেক (৪৫) নিহত হয়েছেন এবং অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকালে হাঁপানিয়া এলাকায় অবস্থিত হাজি ইসারত আলী চালকলে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালেও শ্রমিকরা চালকলে ধান সেদ্ধ করার কাজ করছিলেন। কাজ চলার মাঝেই হঠাৎ বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হলে চারদিক ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। এ সময় আতঙ্কিত শ্রমিকরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন।

ধোঁয়া কিছুটা কমে এলে অন্য শ্রমিকরা চাতালে আব্দুল খালেককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল খালেক স্থানীয় হাঁপানিয়া পাড়া এলাকার বছির উদ্দিনের ছেলে।

এই দুর্ঘটনায় আহত অপর চার শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই চালকলের মালিক পলাতক রয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী নারী শ্রমিক হামিদা বেগম জানান, "হঠাৎ বিকট শব্দে চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমরা ঝুঁকি নিয়ে কাজ করতে বাধ্য হই।"

নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০