সর্বশেষ

সারাদেশ

মাদারীপুরে ৫০ পিস ইয়াবাসহ এক নারী ও দুই ভাই গ্রেফতার

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক নারী ও দুই সহোদর ভাইকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতদের পরিচয় নিশ্চিত করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ। তারা হলেন—সদর উপজেলার শকুনী এলাকার পান্নু মুন্সির দুই ছেলে রিমন মুন্সি (২৯) ও আকাশ মুন্সি (৩০) এবং পৌর এলাকার কলেজ রোড সংলগ্ন এলাকার মৃত রাকিব আলী মৃধার মেয়ে সামিয়া আক্তার ঊষা ওরফে ভুবন মোহনী (২৭)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল কলেজ রোড এলাকায় অভিযান চালায়। এ সময় ওই তিন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের তল্লাশি করে। পরে তাদের হেফাজত থেকে নীল রঙের প্যাকেটে মোড়ানো ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জেলা জুড়ে মাদকের বিস্তার রোধে এবং অপরাধী চক্রকে আইনের আওতায় আনতে এমন সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০