সর্বশেষ

সারাদেশ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে জিম্মি ৬ জেলে উদ্ধার, পালালো ডাকাতদল

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ২:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত ‘নানা ভাই’ বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে শিবসা নদী সংলগ্ন কালির খাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গত ৭ মার্চ মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে ওই ৬ জেলে ডাকাতদের কবলে পড়েন। পরে তাদের জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন চালানো হচ্ছিল। এ ঘটনায় ভুক্তভোগীদের এক স্বজন কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ বিষয়টি জানান।

তথ্য পাওয়ার পর গোয়েন্দা নজরদারি জোরদার করে মঙ্গলবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানের সময় ডাকাতরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেদের ফেলে বনের ভেতর পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া জেলেদের মধ্যে খুলনার কয়রা উপজেলার রফিকুল (৩০), আলামিন (২৬) ও ইসমাঈল শানা (২৪) এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজান আলী (৩৬), রেজওয়ান (২২) ও মিয়া রাজ (১৮) রয়েছেন।

উদ্ধারকৃত জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। বাহিনীটি জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন