সর্বশেষ

সারাদেশ

তারাকান্দায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে ইউপি সচিব নিহত

আওলাদ রুবেল, ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আ. মান্নান তালুকদার (৪৬) নামে এক ইউনিয়ন পরিষদের সচিব নিহত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের তারাকান্দা উপজেলার মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আ. মান্নান তালুকদার তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের বারইপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিন তালুকদারের ছেলে। তিনি বিসকা ইউনিয়ন পরিষদের সচিব (প্রশাসনিক কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা রনি সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস শেরপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে মধুপুর এলাকার জামান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আ. মান্নান তালুকদার গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

২১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন