সর্বশেষ

সারাদেশ

জামালপুরে স্ত্রী হত্যার আসামী স্বামী ৪ দিনের রিমান্ডে

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে চাঞ্চল্যকরভাবে স্ত্রীকে হত্যার পর ঘরে আগুন লাগিয়ে মরদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার স্বামী তাইফুর রহমানকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে জামালপুর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল রহমান শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী রিশাদ রেজওয়ান বাবু জানান, আসামিকে জিজ্ঞাসাবাদের স্বার্থে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালতে এডিশনাল পিপি ও এপিপিসহ রাষ্ট্রপক্ষ শুনানিতে অংশ নেয়। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি আরও বলেন, আসামি জামালপুর জেলা আইনজীবী সমিতির সদস্য নন এবং তিনি কোনো আদালতে নিয়মিত আইনজীবী হিসেবে প্র্যাকটিস করেন—এমন তথ্য তাদের কাছে নেই। ঘটনাটি অত্যন্ত চাঞ্চল্যকর হওয়ায় জামালপুর জেলা আইনজীবী সমিতি মামলার সুষ্ঠু বিচার নিশ্চিতে সার্বিক সহযোগিতা করবে।

উল্লেখ্য, গত ৬ মার্চ দিবাগত রাতে সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয়ধারী হোসাইন মো. তাইফুর রহমান তার স্ত্রী তাহমিনা আক্তার তানিয়াকে হত্যা করে ঘরে আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাসার ভেতর থেকে তাহমিনা আক্তার তানিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্ত স্বামী তাইফুর রহমানকে আটক করে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। মামলার তদন্ত চলমান রয়েছে।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন