সর্বশেষ

সারাদেশ

ফেনীতে ছিনতাইকারীদের ধাক্কায় গাড়ী চাপায় আটোরিক্সা চালক নিহত

নজরুল ইসলাম, ফেনী
নজরুল ইসলাম, ফেনী

সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৫:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফেনীর লালপোল এলাকায় ছিনতাইকারীদের ধাক্কায় অটোরিকশা চালক শান্ত কুমার সাহা (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন।

রবিবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্টার লাইন ফিলিং স্টেশনের পশ্চিম পাশ্বে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, আফতাবী গ্রামের কানু কুমার সাহের ছেলে শান্ত যাত্রী নিয়ে লালপোলের দিকে যাচ্ছিলেন। ছিনতাইকারীরা তাকে অটোরিকশা ছিনতে চেষ্টা করলে প্রতিহত করার সময় ধাক্কা পান। এসময় মহাসড়কের চলাচলরত একটি গাড়ীর নিচে পড়ে তার মৃত্যু হয়।

পরবর্তী সময়ে ছিনতাইকারীরা শান্তকে পাশে থাকা খালে ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

ফেনী জেলা পুলিশের সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা আশা করছেন, মহাসড়কের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করলে হত্যার রহস্য উদঘাটন সম্ভব হবে।

২২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন