সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ১২:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

রোববার বিকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জয়পুরহাট কালেক্টরেট সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়লা নাসরীন জাহানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া।

আলোচনা সভার শুরুতে একটি ভিডিও প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। এরপর অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৈতি রায়, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলি ও সাধারণ সম্পাদক জাহেদা কামাল, নারীনেত্রী মাহবুবা সরকার প্রমুখ।


এছাড়াও দিবসটি উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসন চত্বরে নারী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়।

সকালে জয়পুরহাট পৌরসভার উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় এবং পরে পৌর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী আবু জাফর মোহাম্মদ রেজা। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক উত্তম কুমার রায়।

২৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন