সর্বশেষ

আন্তর্জাতিক

মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংসের দাবি ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৫:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সাম্প্রতিক মার্কিন হামলায় ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। শনিবার ফ্লোরিডায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বাহিনী সাম্প্রতিক অভিযানে ইরানের ৪২টি নৌযান ধ্বংস করেছে। পাশাপাশি দেশটির নৌবাহিনী, বিমান বাহিনী ও টেলিযোগাযোগ ব্যবস্থাও গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, অভিযানের শুরুতে হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো। তার মতে, ওই হামলার আগে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

চলমান সংঘাতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বলেও দাবি করেন ট্রাম্প।

২৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন