সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে নদীতে ডুবে শিশুর মৃত্যু

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ২:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হেমনগর গ্রামে নদীর পানিতে ডুবে হুজাইফা হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেল প্রায় ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুজাইফা ওই গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে হেমনগর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে গোসল করতে নেমে তিন শিশু পানিতে ডুবে যায়। এসময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক হুজাইফা হোসেনকে মৃত ঘোষণা করেন। অপর দুই শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষে বাড়িতে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সুজন সরদার বলেন, নদীতে গোসল করতে নেমে তিন শিশু ডুবে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে এক শিশুর মৃত্যু হয় এবং বাকি দুজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন