সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পাট দিবস উদযাপন

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

শনিবার, ৭ মার্চ, ২০২৬ ২:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পাট দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার সাইফুল্লাহিল গালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক মো. এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল্লাহিল গালিব বলেন, পাটকে ঘিরে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। পাশাপাশি পাটভিত্তিক নতুন নতুন পণ্য উদ্ভাবন ও উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি করা যেতে পারে। তিনি পাটের ব্যবহার বৃদ্ধি ও এর সম্ভাবনা কাজে লাগাতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এ সময় পাট অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক সিমু আক্তার, পরিদর্শক হুমায়ুন কবির, পাটজাত পণ্যের নারী উদ্যোক্তা, পাট ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং পাট অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০