সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় বাসস প্রধান প্রতিবেদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান প্রতিবেদক দিদারুল আলমের মা আছিয়া বেগমের জানাজা ও দাফন শত শত মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।

বুধবার (০৪ মার্চ) বিকাল ৩টায় বুড়িচং উপজেলার ময়নামতির শাহা দৌলতপুর আলী আহাম্মদ মৈশান মডার্ন স্কুল মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ জসিম উদ্দিন, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, গোমতি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মজিবুর রহমান, কুমিল্লা মেডিকেল সেন্টারের পরিচালক ডা. আব্দুস সাত্তার, ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন, মরহুমার ছেলে মমতাজ উদ্দিন মৌশান, দিদারুল আলম দিদার এবং আব্দুর রাজ্জাক টিটুসহ অনেকে।

এর আগে মঙ্গলবার রাত ৯টায় কুমিল্লার ময়নামতির শাহদৌলতপুর গ্রামের নিজ বাড়ি মৈশান বাড়িতে আছিয়া বেগম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, হাসপাতালে ও বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বামী আলী আহাম্মদ মৈশান ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। তিনি একসময় ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভার সদস্য ছিলেন।

আছিয়া বেগমের মৃত্যুতে স্থানীয় সাংবাদিক সমাজসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা বলেন, তিনি ছিলেন ধর্মপরায়ণ, স্নেহশীলা ও পরোপকারী নারী। তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

২৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন