সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে প্রতিবন্ধী পরিবারের মাঝে জিয়াউর ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

সোমবার, ২ মার্চ, ২০২৬ ১০:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর বিভিন্ন বয়সী দেড়শত প্রতিবন্ধী ব্যক্তির পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

সোমবার (২ মার্চ) দুপুরে নরসিংদী জেলা শিশু একাডেমি মিলনায়তনে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর আয়োজনে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার দেড়শত প্রতিবন্ধী ব্যক্তি ও পরিবারের মাঝে বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল তেল, সেমাই, দুধ, চিনি, পোলাও চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় ৯ প্রকারের খাদ্য সামগ্রী।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন।

জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. নূরুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্যে প্রধান অতিথি বলেন, "একটি পরিবারে প্রতিবন্ধী থাকা কতটা কষ্টের সেটা সেই পরিবার তথা বাবা-মা ই জানেন। বর্তমান সরকারের পরিকল্পনা রয়েছে বাবা-মায়ের অনুপস্থিতিতে যাতে প্রতিবন্ধী ব্যক্তিদের একটা ঠিকানা থাকে, সেজন্য প্রতি জেলায় একটি করে ইনস্টিটিউট গড়ে তোলা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান চাচ্ছেন বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলতে, এজন্য সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতা প্রয়োজন।"

নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, "দীর্ঘদিন যে অগণতান্ত্রিক মাফিয়া সরকার ক্ষমতায় ছিল, তারা নির্যাতিত ও নিপীড়িত প্রতিবন্ধীদের প্রতি কোন দায়বদ্ধতা দেখায়নি। তাদের মুখ্য উদ্দেশ্য ছিল লুটপাট ও দুর্নীতি। নির্বাচনী ইশতেহারে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সকল দুস্থ ও অসহায়দের সহায়তা করা হবে।"

৭০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন