সর্বশেষ

আন্তর্জাতিক

হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১ মার্চ, ২০২৬ ২:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হামলায় নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। রোববার (১ মার্চ) সকালে এ সংক্রান্ত খবর প্রচার করা হয়।

রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানায়, ‘ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন।’ তবে হামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

বার্তা সংস্থা রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে রাজধানী তেহরান-এ নিজ কার্যালয়ে হামলার ঘটনায় খামেনি নিহত হন।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে খামেনির মৃত্যুর কথা উল্লেখ করেন। পোস্টে তিনি খামেনিকে ‘ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তি’ আখ্যা দেন।

খামেনির মৃত্যুর খবরে ইরানজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে রোববার থেকে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং বিভিন্ন সরকারি কর্মসূচি সীমিত করা হতে পারে।

ঘটনার পর ইরানের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। দেশটির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আরও বিস্তারিত তথ্য প্রকাশের অপেক্ষা রয়েছে।

২১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন