সর্বশেষ

জাতীয়

রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প  

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার দুপুর ১টা ৫৪ মিনিটে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকের মধ্যে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা। সংস্থাটির ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ূন আখতার বলেন, এ ভূমিকম্প দুই দফায় অনুভূত হয়েছে। তিনিও সাতক্ষীরাকেই এর উৎপত্তিস্থল হিসেবে উল্লেখ করেন।

এদিকে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও কম্পন টের পাওয়া গেছে। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

২৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন