সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জের চৌহালীতে নৌযান শ্রমিকদের মানববন্ধন, চাঁদা দাবির প্রতিবাদ

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে নৌযান চলাচলে চাঁদা দাবি ও বাধার প্রতিবাদে নৌযান শ্রমিক ও সংশ্লিষ্ট কর্মচারীরা মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বালু ব্যবসায়ী মো. লুৎফর রহমানের নেতৃত্বে আধাঘন্টা ধরে নৌযান শ্রমিকরা নানা স্লোগান দেন। বক্তারা নৌযান চলাচলে বাধা ও চাঁদা দাবির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মানববন্ধনের শেষে শ্রমিকদের পক্ষ থেকে জেলা প্রশাসককে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিরাজগঞ্জ সদর উপজেলার সরকার ইজারাকৃত বালুমহাল থেকে বালু সংগ্রহ করে বাল্কহেডের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। তবে চৌহালী উপজেলার জোতপাড়া ঘাট দিয়ে বালুভর্তি বাল্কহেড চলাচলের সময় কিছু ব্যক্তি নৌযান আটকিয়ে চাঁদা দাবি করছেন।

স্মারকলিপিতে আরও দাবি করা হয়, চাঁদা না দিলে নৌযান আটকে রাখা, শ্রমিকদের মারধর করা, নগদ অর্থ ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া এবং এক বালুভর্তি বাল্কহেডে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। নৌযান শ্রমিকরা সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

৩০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন