সর্বশেষ

সারাদেশ

গোমস্তাপুরে ৩৩ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর গোমস্তাপুরে বিজিবি ৩৩ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে।

গতকাল দিবাগত রাতে রোকনপুর বিওপির সদস্যরা জোড়া ব্রিজ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিলগুলো উদ্ধার করেন।

১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গভীর রাতে রোকনপুর বিওপির নায়েব সুবেদার আব্দুল ওয়াদুদের নেতৃত্বে অন্যান্য সদস্যরা ওই এলাকায় টহল দিচ্ছিলেন। এসময় জোড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৩৩ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।

বিজিবি জানায়, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত ফেন্সিডিল গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হবে।

২২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন