সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে এনসিপির যুগ্ম সদস্যসচিব হায়দার মোল্যার পদত্যাগ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর জেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন হায়দার মোল্যা।

সোমবার বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে তিনি লিখিত পদত্যাগপত্র জেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়কের কাছে পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে হায়দার মোল্যা উল্লেখ করেন, ব্যক্তিগত ব্যস্ততা ও পারিবারিক কারণেই তিনি দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সুস্থ চিন্তাভাবনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ভবিষ্যতে তিনি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলেও উল্লেখ করেন।

লিখিত পদত্যাগপত্রে হায়দার মোল্যা বলেন, তিনি স্বেচ্ছায় ফরিদপুর জেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব পদ থেকে অব্যাহতি নিচ্ছেন। পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যক্তিগতভাবে যোগাযোগ না করার অনুরোধ জানিয়েছেন।

এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।

ফরিদপুর জেলা এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহেদ আহমেদ জানান, হায়দার মোল্যার পদত্যাগপত্রের কপি তিনি পেয়েছেন এবং তা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনো ব্যক্তি তার রাজনৈতিক অবস্থান পরিবর্তন করতে পারেন। কেউ চাইলে দল ছাড়তে বা অন্য রাজনৈতিক ধারায় যুক্ত হতে পারেন—এটি গণতান্ত্রিক সংস্কৃতিরই অংশ।

২৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন