সর্বশেষ

সারাদেশ

দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক গ্রেপ্তার, মোট আটক ২৩

আওলাদ রুবেল, ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সংঘটিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সর্বশেষ গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. বাবলু মিয়া (২৪)। এ নিয়ে আলোচিত এ মামলায় মোট গ্রেপ্তারকৃতের সংখ্যা দাঁড়াল ২৩ জনে।

রোববার (রাত ৯টা) ভালুকা উপজেলার ডুবালিয়াপাড়া এলাকায় পাইওনিয়ার কারখানার উত্তর প্রজেক্টের গেটসংলগ্ন একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। বাবলু মিয়া উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি ডুবালিয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং মো. সাইফুল ইসলামের ছেলে।

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সময় বাবলু মিয়া কারখানার গেটে লোকজন জড়ো করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি স্লোগান দিয়ে লোকজনকে উত্তেজিত ও একত্রিত করেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দীপু চন্দ্র দাসকে কারখানার গেটের সামনে মারধর করে হত্যা এবং পরে মরদেহ স্কয়ার মাস্টারবাড়ি মেইনরোডে নিয়ে যাওয়ার ঘটনায় তিনি সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। মরদেহের ওপর অমানবিক আচরণেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এ পর্যন্ত এ হত্যা মামলায় গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১১ জন আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পলাতক অন্য আসামিদের ধরতে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

২৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন