সর্বশেষ

সারাদেশ

নড়াইল-এ আধিপত্যের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ, পিতা-পুত্রসহ নিহত ৪

আব্দুস সাত্তার, নড়াইল
আব্দুস সাত্তার, নড়াইল

সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে দীর্ঘদিনের আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে ভয়াবহ সংঘর্ষে পিতা-পুত্রসহ চারজন নিহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন বড়কুলা গ্রামের খলিল গ্রুপের মাতুব্বর খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, একই পক্ষের ফেরদৌস হোসেন এবং প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের গ্রুপের ওসিবুর মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের নেতৃত্বাধীন গ্রুপের সঙ্গে খলিল শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে খায়ের গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খলিল শেখের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

হামলাকারীরা বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ ও ফেরদৌস নিহত হন। এতে খলিল গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের নড়াইল সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, সংঘর্ষে আহত অবস্থায় খায়ের গ্রুপের ওসিবুর মিয়াকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর উত্তেজিত লোকজন খায়ের গ্রুপের অন্তত ১০টি বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

নড়াইলের পুলিশ সুপার আল মামুন সিকদার জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন এক পক্ষের এবং একজন অপর পক্ষের নিহত হয়েছেন। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন