সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি অভিসংশনের মাধ্যমে অপসারণ ও গ্রেপ্তার জরুরি: নাহিদ ইসলাম
সাংবাদিকদের পজিটিভ লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী
যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশমোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার বিদেশি মদসহ আটক ১
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিনসহ ৫ বাংলাদেশি নিহত
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করব: পানি সম্পদ মন্ত্রী
বরিশালে চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
মতামত

মানুষ হিসাব চায়!

কুমারখালীতে আর পুরোনো খেলা চলবে না

হাবীব চৌহান
হাবীব চৌহান

সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আবারও কি হামলা-ভাঙচুর-লুটপাটের পুরোনো চক্রে ঢুকবে কুষ্টিয়ার কুমারখালী ? কোথাও কোথাও যে অশুভ সুর শোনা যাচ্ছে, তা যদি সত্যি হয়— তবে এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। মানুষ অতীতে অনেক কিছু দেখেছে, সহ্য করেছে। কিন্তু এবার সহ্যের বাঁধ ভাঙলে দায় কার?

দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি—এসবকে যারা অলিখিত নিয়ম বানিয়ে রেখেছিল, তাদের জন্য সময় বদলেছে। দীর্ঘদিন ধরে এক শ্রেণির অবৈধ ও অনৈতিক কারবারি প্রভাব-প্রতিপত্তির ছায়ায় থেকে এলাকাকে জিম্মি করে রেখেছিল বংশপরম্পরায়। এ কথা লোকমুখে নতুন নয়। প্রশ্ন হলো - কেন তারা এতদিন পার পেয়ে গেল? প্রশাসন কোথায় ছিল? জনপ্রতিনিধিরা কী করছিলেন?

বংশপরম্পরা! এই শব্দের আড়ালে অনিয়মের রাজত্ব চালানো হয়েছে। এখনো হচ্ছে। যেন ক্ষমতা একধরনের পারিবারিক সম্পত্তি! অথচ কখনোই তাদেরকে অপরাধ করার লাইসেন্স দেয়নি কেউ। তবুও তারা প্রকাশ্যে মানুষের পকেট লুট করে যাচ্ছে ! এখন মানুষ জানতে চায়—কেন এতদিন নীরবতা? কেন এতদিন আপস? মানুষ আর একটা মুহুর্তের জন্যেও এই সিন্ডিকেট দেখতে চায় না।

সাম্প্রতিক নির্বাচনে ভোটাররা স্পষ্ট বার্তা দিয়েছেন— এবার শাসক নয়, সেবক চাই। যারা ভোট পেয়েছেন, তারা ভুলে গেলে চলবে না: এই সমর্থন অন্ধ আনুগত্য নয়; এটি শর্তসাপেক্ষ আস্থা। দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নিলে সেই আস্থা মুহূর্তে-ই ভেঙে পড়বে।

নবনির্বাচিত এমপি- অল্পদিন আগেও সাধারণ মানুষের কাতারেই ছিলেন। এ কথা স্মরণ রাখা জরুরি। ভুক্তভোগীর কষ্ট তিনি নিশ্চয়ই জানেন, তাই এখন আর অজুহাতের সুযোগ নেই। এ অঞ্চলের মানুষের অন্ন-বস্ত্র-বাসস্থান, শিক্ষা-স্বাস্থ্য, ব্যবসা- বাণিজ্য— এসব নিয়ে কাজ করার পাশাপাশি প্রথম কাজ হতে হবে সুশাসনের কঠোর বাস্তবায়ন।

কথা নয়, অ্যাকশন চাই। প্রকাশ্য ঘোষণা চাই— অবৈধ দখল, চাঁদাবাজি, তদবির-সিন্ডিকেট, রাজনৈতিক ছত্রছায়া সহ সব অনৈতিক কারবার বন্ধ। এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা। কারও পরিচয়, প্রভাব বা অতীত সম্পর্ক যেন ঢাল না হয়।

কুমারখালীর মানুষ পরিষ্কার বুঝে গেছে—ভয়ের রাজনীতি আর চলবে না। নীরব সহনশীলতার যুগ শেষ। এবার হিসাবের সময়।
সত্যিই এবার প্রমাণ দিতে হবে কাজ দিয়ে।

 

না হলে ইতিহাস সাক্ষী থাকবে— আর একবার প্রতারিত হলো এ অঞ্চলের মানুষ।

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
মতামত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন