সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জ-৩ আসনে জয়ী এসএম জিলানী মানুষের আস্থায় অভিভূত

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি মানুষের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সমর্থন পেয়ে অভিভূত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা খাদেমুল ইসলাম মাদ্রাসা-তে জুম্মার নামাজের পর তিনি এ কথা বলেন।

জিলানী বলেন, "আমি মানুষের এই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখতে চাই। আগামী দিনে এলাকায় একটি সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়তে চাই। এজন্য এলাকার সকল মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করি।"

তিনি আরও জানান, "এলাকার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আগের কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। আমি চেষ্টা করব আমার সামর্থ্যের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলার, যাতে এলাকার যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বেকার না থাকে।"

এর আগে মাদ্রাসায় নামাজের পর গওহরডাঙ্গা খাদেমুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহঃ) এর কবর জিয়ারত করেন জিলানী।

এসময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী এসএম জিলানী ধানের শীষ প্রতীক নিয়ে ৬০,১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক ঘোড়া প্রতীকে ৩৩,৮৬৭ ভোট পেয়েছেন।

৩৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন