সর্বশেষ

সারাদেশ

হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০

আব্দুর রহিম, নোয়াখালী
আব্দুর রহিম, নোয়াখালী

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নোয়াখালীর হাতিয়া উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ভোটকেন্দ্র এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) এক প্রতিবেদকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রের বাইরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, চরঈম্বর বাংলা বাজার কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে বিটিভির প্রতিবেদক মিরাজ উদ্দিনের ওপর হামলা হয়। এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক সাকিবও আহত হন। এছাড়া ওচখালী বাজার, বুড়িরচর, জাহাজমারা ও সোনাদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হামলার খবর পাওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে প্রায় ৩০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

হান্নান মাসুদের কয়েকজন সমর্থকের অভিযোগ, তাদের নেতাকর্মীদের বিভিন্ন কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে এবং একাধিক স্থানে এনসিপি কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। আহতদের অনেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলেও তারা দাবি করেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে বলে জানিয়েছেন তারা।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

২২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন