সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট চলাকালীন একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে এক শিশু ও দুই আনসার সদস্য আহত হয়েছেন। এছাড়া ভোটকেন্দ্রের মূল ফটক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ পৌর এলাকার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে। খবর পেয়ে গোপালগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম এবং মোবাইল টিমের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

আহতরা হলেন, ব্যাটেলিয়ন আনসার সদস্য মো. জামাল মোল্লা, ফরিদপুর জেলার মধুখালি উপজেলার বামনদি গ্রামের আঃ খালেক মোল্লার ছেলে, আনসার সদস্য সুকান্ত মজুমদার, সদর উপজেলার তেতুলিয়া গ্রামের সুনীল মজুমদারের ছেলে (২৮), শিশু আমেনা খানম, আরামবাগ এলাকার আশরাফ আলী খানের মেয়ে (১৩), এদের মধ্যে আমেনা খানমের বাম পায়ে এবং দুই আনসার সদস্যের চোখের উপরে হালকা জখম হয়েছে।

ভোটকেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। এ সময় দুর্বৃত্তরা ভোটকেন্দ্র লক্ষ্য করে খালের ওপার থেকে একটি ককটেল নিক্ষেপ করে। কেন্দ্রের ভিতরে এটি বিকট শব্দে বিস্ফোরিত হয়, ফলে ভোটর ও আশেপাশের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনী এবং বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেন।

একজন ভোটার অবিনাশ সরকার বলেন, “হঠাৎ কেন্দ্রের ভিতরে বিকট শব্দ ও ধোঁয়া সৃষ্টি হয়। মনে হলো দুর থেকে কেউ ককটেল জাতীয় কিছু ছুড়ে মেরেছে। পরে দেখলাম একটি কিশোরীর বামপায়ে ও দুইজন আনসার সদস্যের চোখের উপরে কিছু লেগে জখম হয়েছে। মূলত ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করতে এ ঘটনা ঘটানো হয়েছে।”

রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে প্রিজাইডিং অফিসার জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, “সকাল সোয়া ৯টার দিকে কেন্দ্রের মেইন গেটে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কেন্দ্রের ভিতরে দায়িত্বরত দুই আনসার সদস্য ও একটি কিশোরী সামান্য আহত হন। তবে ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে।”

এর আগে, বুধবার সন্ধ্যার পর থেকে গোপালগঞ্জ পৌর এলাকার অন্তত ১০টি ভোটকেন্দ্রে ও এর আশেপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে নিলারমাঠ শহীদ মাহাবুব প্রাথমিক বিদ্যালয়, বিনাপানি স্কুল, রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দূর্গাপুর হাই স্কুল, মাঝিগাতী হাই স্কুল এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় উল্লেখযোগ্য। এসব ঘটনায় সেনাবাহিনী একটি টিম পাঠিয়ে জিসান মোল্লাকে (২৪) আটক করে পুলিশে হস্তান্তর করেছে।

অন্যদিকে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত গোপালগঞ্জের ৩৯৭টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তবে সকাল থেকে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল।

উল্লেখ্য, এর আগে জেলার বিভিন্ন স্থানে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এছাড়া, গত ৩০ জানুয়ারি আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে, ২৮ জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাস ভবনে, ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে এবং গত বছরের ১২ ডিসেম্বর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। যদিও এসব ঘটনায় এখনো কোন সুস্পষ্ট বিচারের ফল পাওয়া যায়নি।

২৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন