সর্বশেষ

সারাদেশ

পাবনায় ডিবি'র অভিযান: আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজন আটক

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদী উপজেলায় পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সুপার আনোয়ার জাহিদ বুধবার সকালে পাবনা সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঈশ^রদী উপজেলার পাকশী মেরিন পাড়ায় ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউজ সংলগ্ন একটি স্টোররুমে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় শাহিন (২০) নামের এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশী এসএলআর, একটি বিদেশী রাইফেল এবং একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। আটককৃত শাহিন ঝালকাঠী জেলার কাঠালিয়া চিংড়াখালী গ্রামের কামাল হোসেনের ছেলে।

আটককৃত শাহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঈশ^রদী উপজেলার দিয়ার বাঘইল গ্রামের হযরত প্রামাণিক (৪৭)কে তার বসতবাড়ি থেকে আটক করা হয়।

অপরদিকে, একই দিনে ডিবি পুলিশের আরেকটি দল মমিনুর ইসলাম খোকনের তথ্যের ভিত্তিতে ঈশ^রদী উপজেলার মানিকনগর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশী পিস্তল ও মোট ৫৯ রাউন্ড গুলি উদ্ধার করে। মমিনুর ইসলাম খোকন (৩৩) ঈশ^রদী উপজেলার বড়ই চারা গ্রামের বাদশা মিয়ার ছেলে।

এই ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতরা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

২১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন